বসন্ত আওল রে | basanta aaola re Getting your Trinity Audio player ready... বসন্ত আওল রে! মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরীকানন ছাওল রে। শুন শুন সজনী হৃদয় প্রাণ মমহরখে আকুল ভেল, জর জর রিঝসে দুখ জ্বালা সবদূর দূর চলি গেল। মরমে বহই বসন্তসমীরণ,মরমে ফুটই ফুল, মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহুঅহরহ কোকিলকুল। সখি রে উছসত প্রেমভরে অবঢলঢল বিহ্বল প্রাণ,নিখিল জগত জনু হরখ-ভোর ভইগায় রভসরসগান। বসন্তভূষণভূষিত ত্রিভুবনকহিছে দুখিনী রাধা,কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,হৃদিবসন্ত সো মাধা?ভানু কহত অতি গহন রয়ন অব,বসন্তসমীর শ্বাসে মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতলফুল্ল বাসনা-বাসে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 279