বসন্তের একটি পাখীর প্রতি | Bosonter Ekati Pakhir Proti Getting your Trinity Audio player ready... নহ তুমি পিক, পাখি, বিখ্যাত ভারতে,মাধবের বাৰ্ত্তাবহ ; যার কুহরণেফোটে কোটি ফুল-পুঞ্জ মঞ্জু কুঞ্জবনে !—তবুও সঙ্গীত-রঙ্গ করিছ যে মতেগায়ক, পুলক তাহে জনমে এ মনে !মধুময় মধুকাল সৰ্ব্বত্র জগতে ,—কে কোথা মলিন কবে মধুর মিলনে,বসুমতী সতী যবে রত প্রেমব্রতে?—দুরন্ত কৃতান্ত-সম হেমন্ত এ দেশেনিৰ্দ্দয় ; ধরার কষ্টে দুষ্ট তুষ্ট অতি !না দেয় শোভিতে কভু ফুলরত্মে কেশে,পরায় ধবল বাস বৈধব্যে যেমতি !—ডাক তুমি ঋতুরাজে, মনোহর বেশেসাজাতে ধরায় আসি, ডাক শীঘ্ৰগতি !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 90