প্রেমে প্রাণে গানে গন্ধে | preme prane gane gondhe Getting your Trinity Audio player ready... প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকেপ্লাবিত করিয়া নিখিল দ্যুলোক-ভূলোকে তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া। দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মুরতি ধরিয়া জাগিয়া ওঠে আনন্দ; জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া। চেতনা আমার কল্যাণ-রস-সরসেশতদল-সম ফুটিল পরম হরষে সব মধু তার চরণে তোমার ধরিয়া। নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে উদার উষার উদয়-অরুণ কান্তি, অলস আঁখির আবরণ গেল সরিয়া।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 97