প্রয়াগে যেখানে গঙ্গা যমুনা | proyage jekhane gonga jomuna Getting your Trinity Audio player ready... প্রয়াগে যেখানে গঙ্গা যমুনা; মিলায়েছে দুই ধারা,সেখানে তোমার দেখেছিনু কী চেহারা। দ্বিবেণী তোমারে নাম দিয়েছিনু, দুই-বেণী সোজাসুজি– পিঠে নেমেছিল অচল ঝরনা বুঝি।আজি এ কী দেখি! খোঁপায় তোমার বাঁধিয়া তুলেছ বেণী–চাঁদেরে মাগিয়া জমেছে মেঘের শ্রেণী। এবার তোমার নামের বদল না ক’রে উপায় নাই– খোঁপা-গরবিণী, খোবানি ডাকিব তাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92