প্রভু তোমার বীণা যেমনি বাজে | probhu tomar bina temni baje Getting your Trinity Audio player ready... প্রভু, তোমার বীণা যেমনি বাজে আঁধার-মাঝে অমনি ফোটে তারা।যেন সেই বীণাটি গভীর তানে আমার প্রাণে বাজে তেমনি ধারা। তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে কী গৌরবে হৃদয়-অন্ধকারে।তখন স্তরে স্তরে আলোকরাশি উঠবে ভাসি চিত্তগগনপারে। তখন তোমারি সৌন্দর্যছবি ওগো কবি আমায় পড়বে আঁকা-তখন বিস্ময়ের রবে না সীমা ওই মহিমা আর যাবে না ঢাকা। তখন তোমারি প্রসন্ন হাসি পড়বে আসি নবজীবন-‘পরে।তখন আনন্দ-অমৃতে তব ধন্য হব চিরদিনের তরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 105