ARTPOET.IN

প্রত্যুত্তর | protyuttor

Getting your Trinity Audio player ready...

বেলকুঁড়ি-গাঁথা মালা

               দিয়েছিনু হাতে,

          সে মালা কি ফুটেছিল রাতে?

               দিনান্তের ম্লান মৌনখানি

     নির্জন আঁধারে সে কি ভরেছিল বাণী?

              অবসন্ন গোধূলির পাণ্ডু নীলিমায়

          লিখে গেল দিগন্তসীমায়

               অস্তসূর্য–স্বর্ণাক্ষরধারা।

          রাত্রি কি উত্তরে তারি রচেছিল তারা?

     পথিক বাজায়ে গেল পথে-চলা বাঁশি,

          ঘরে সে কি উঠেছে উচ্ছ্বাসি?

               কোণে কোণে ফিরিছে কোথায়

          দূরের বেদনখানি ঘরের ব্যথায়!

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top