প্রতিকৃতি | Protikriti Getting your Trinity Audio player ready... শুয়ো না কখনো দিনে মৃত ঝরা বাতিটার পাশে।ও কার চোখের জল ও কার মুখের মতো ম্লান;প্রতিকূল হাওয়া এসে দাঁড়ালেই শুরু বালি খসাখুঁজি সে সোনালি চুল চুল চুল তখনো আকাশে। পাই না; ঘুরায়ে তালু মুছে দেবো চোখের আভাসহে বিষণ্ণ মর্মরের ফোঁটা যেন নীরবে সাজানোদেবতা, সুদূর স্মৃতি; প্রতিমা কি প্রচ্ছায়া তোমার।পুরানো ধূলায় খুঁজি, ধূলা হতে পুরানো হৃদয়ে। কখন ঢেকেছি মুখ আপনার দুঃখ মুছে নিতেবেদনা, অপর কষ্ট; এবং উজ্জ্বল বাতায়নেপ্রকৃতির সম্ভাবন, স্থিতি, সুখ উত্তাল মৌসুমী…আতিশয্য দেখে চোখ অকারণ গলে গেছে কিনা জানি না; সে-স্বপ্নে রাতে অবশ্য তন্দ্রায় গাঢ় প্রেমতোমার মুখের ‘পরে, বুকে, নাতিশীতল হৃদয়েআমারি চোখের অশ্রু, অকস্মাৎ স্খলিত বিন্যাস…দুঃখের মুকুর তুমি অন্ধকারে আমার সান্ত্বনা॥– শক্তি চট্টোপাধ্যায় Post Views: 159