পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই | peyechhi chhuti biday deho bhai Getting your Trinity Audio player ready... পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই,সবারে আমি প্রণাম করে যাই। ফিরায়ে দিনু দ্বারের চাবি রাখি না আর ঘরের দাবি,সবার আজি প্রসাদবাণী চাই,সবারে আমি প্রণাম করে যাই। অনেক দিন ছিলাম প্রতিবেশী,দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি,পড়েছে ডাক চলেছি আমি তাই ,সবারে আমি প্রণাম করে যাই।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 110