পূর্বাভাস | Purbavas Getting your Trinity Audio player ready... সন্ধ্যার আকাশতলে পীড়িত নিঃশ্বাসেবিশীর্ণ পাণ্ডুর চাঁদ ম্লান হয়ে আসে।বুভুক্ষু প্রেতেরা হাসে শাণিত বিদ্রূপে,প্রাণ চায় শতাব্দীর বিলুপ্ত রক্তের–সুষুপ্ত যরো নিত্য কাঁদিছে ক্ষুদায়দূর্ত দাবাগ্নি আজ জ্বলে চুপে চুপেপ্রমত্ত কস্তুরীমৃগ ক্ষুব্ধ চেতনায়বিপন্ন করুণ ডাকে তোলে আর্তনাদ।ব্যর্থ আজ শব্দভেদী বাণ–সহস্র তির্যকশৃঙ্গ করিছে বিবাদ –জীবন-মৃত্যুর সীমানায়। লাঞ্ছিত সম্মান।ফিরে চায় ভীরু-দৃষ্টি দিয়ে।দুর্বল তিতিক্ষা আজ দুর্বাশার তেজেস্বপ্ন মাঝে উঠেছে বিষিয়ে।দূর পূর্বাকাশে,বিহ্বল বিষাণ উঠে বেজেমরণের শিরায় শিরায়।মুমূর্ষ বিবর্ণ যত রক্তহীন প্রাণ–বিস্ফারিত হিংস্র-বেদনায়।অসংখ্য স্পন্দনে চলে মৃত্যু অভিযানলৌহের দুয়ারে পড়ে কুটিল আঘাত,উত্তপ্ত মাটিতে ঝরে বর্ণহীন শোণিত প্রপাত।সুপ্তোত্থিত পিরামিড দুঃসহ জ্বালায়পৈশাচিক ক্রূর হাসি হেসেবিস্তীর্ণ অরণ্য মাঝে কুঠার চালায়।কালো মৃত্যু ফিরে যায় এসে।।-সুকান্ত ভট্টাচার্য Post Views: 170