পূর্ণা | purna Getting your Trinity Audio player ready... তুমি গো পঞ্চদশীশুক্লা নিশার অভিসারপথে চরম তিথির শশী।স্মিত স্বপ্নের আভাস লেগেছে বিহ্বল তব রাতে।ক্বচিৎ চকিত বিহগকাকলিতব যৌবনে উঠিছে আকুলিনব আষাঢ়ের কেতকীগন্ধ- শিথিলিত নিদ্রাতে। যেন অশ্রুত বনমর্মরতোমার বক্ষে কাঁপে থরথর। অগোচর চেতনার অকারণ বেদনারছায়া এসে পড়ে মনের দিগন্তে গোপন অশান্তিউছলিয়া তুলে ছলছল জল কজ্জল-আঁখিপাতে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 125