পাহাড়ি গান | Pahari Gan Getting your Trinity Audio player ready... মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম,মোরা ঝরনার মতো চঞ্চল।মোরা বিধাতার মতো নির্ভয়,মোরা প্রকৃতির মতো সচ্ছল।মোরা আকাশের মতো বাধাহীন,মোরা মরু-সঞ্চর বেদুইন,মোরা জানি নাকো রাজা রাজ-আইন,মোরা পরি না শাসন-উদুখল!মোরা বন্ধনহীন জন্মস্বাধীন, চিত্ত মুক্ত শতদল।মোরা সিন্ধু-জোয়ার কলকলমোরাপাগল-ঝোরার ঝরা-জলকল-কলকল ছল-ছলছল কল-কলকল ছল-ছলছল।মোরা দিল-খোলা খোলা প্রান্তর,মোরা শক্তি-অটল মহীধর,মোরা মুক্ত-পক্ষ নভ-চর,মোরা হাসি-গানসম উচ্ছল।মোরা বৃষ্টির জল বনফল খাই, শয্যা শ্যামল বন-তল,মোরা প্রাণ দরিয়ার কল-কল,মোরা মুক্ত-ধারার ঝরা-জলচল-চঞ্চল কল-কলকল ছল-ছলছল ছল-ছলছল।-কাজী নজরুল ইসলাম Post Views: 421