পার কি বলিতে কেহ | par ki balite keho Getting your Trinity Audio player ready... পার কি বলিতে কেহ কী হল এ বুকেযখনি শুনি গো ধীর সংগীতের ধ্বনিযখনি দেখি গো ধীর প্রশান্ত রজনীকত কী যে কথা আর কত কী যে ভাবউচ্ছ্বসিয়া উথলিয়া আলোড়িয়া উঠে!দূরাগত রাখালের বাঁশরির মতোআধভোলা কালিকার স্বপ্নের মতন —কী যে কথা কী যে ভাব ধরি ধরি করিতবুও কেমন ধারা পারি না ধরিতে!কী করি পাই না খুঁজি পাই না ভাবিয়া,ইচ্ছা করে ভেঙেচুরে প্রাণের ভিতরযা-কিছু যুঝিছে হৃদে খুলে ফেলি তাহা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 127