ARTPOET.IN

পাঠশালে হাই তোলে | pathshale hai tole

Getting your Trinity Audio player ready...

পাঠশালে হাই তোলে

  মতিলাল নন্দী;

বলে, ‘পাঠ এগোয় না

  যত কেন মন দি।’

শেষকালে একদিন

  গেল চড়ি টঙ্গায়,

পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে

  ভাসালো মা-গঙ্গায়,

সমাস এগিয়ে গেল,

     ভেসে গেল সন্ধি–

পাঠ এগোবার তরে

     এই তার ফন্দি।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top