পাঁচিলের এধারে | pachiler edhare Getting your Trinity Audio player ready... পাঁচিলের এধারেফুলকাটা চিনের টবেসাজানো গাছ সুসংযত।ফুলের কেয়ারিতেকাঁচিছাঁটা বেগনি গাছের পাড়।পাঁচিলের গায়ে গায়েবন্দী-করা লতা।এরা সব হাসে মধুর করে,উচ্চহাস্য নেই এখানে;হাওয়ায় করে দোলাদুলিকিন্তু জায়গা নেই দুরন্ত নাচের,এরা আভিজাত্যের সুশাসনে বাঁধা।বাগানটাকে দেখে মনে হয়মোগল বাদশার জেনেনা,রাজ-আদরে অলংকৃত,কিন্তু পাহারা চারদিকে,চরের দৃষ্টি আছে ব্যবহারের প্রতি।পাঁচিলের ওপারে দেখা যায়একটি সুদীর্ঘ য়ুকলিপটাসখাড়া উঠেছে ঊর্ধ্বে।পাশেই দুটি তিনটি সোনাঝুরিপ্রচুর পল্লবে প্রগল্ভ।নীল আকাশ অবারিত বিস্তীর্ণওদের মাথার উপরে।অনেকদিন দেখেছি অন্যমনে,আজ হঠাৎ চোখে পড়লওদের সমুন্নত স্বাধীনতা,দেখলেম, সৌন্দর্যের মর্যাদাআপন মুক্তিতে।ওরা ব্রাত্য, আচারমুক্ত, ওরা সহজ;সংযম আছে ওদের মজ্জার মধ্যেবাইরে নেই শৃঙ্খলার বাঁধাবাঁধি।ওদের আছে শাখার দোলনদীর্ঘ লয়ে;পল্লবগুচ্ছ নানা খেয়ালের;মর্মরধ্বনি হাওয়ায় ছড়ানো।আমার মনে লাগল ওদের ইঙ্গিত;বললেম, “টবের কবিতাকেরোপণ করব মাটিতে,ওদের ডালপালা যথেচ্ছ ছড়াতে দেববেড়াভাঙা ছন্দের অরণ্যে।”– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 72