পরিচয় | porichoy Getting your Trinity Audio player ready... একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলেধুলি-‘পরে বসে আছে পা-দুখানি মেলে।ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়েদিদি মাজিতেছে ঘটী ঘুরায়ে ঘুরায়ে।অদূরে কোমললোম ছাগবৎস ধীরেচরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়াবালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া।বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে,দিদি ঘাটে ঘটী ফেলে ছুটে চলে আসে।এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগদুজনেরে বাঁটি দিল সমান সোহাগ!পশুশিশু, নরশিশু–দিদি মাঝে প’ড়েদোঁহারে বাঁধিয়া দিল পরিচয়ডোরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143