পথ দিয়ে কে যায় গো চলে | poth diye ke jay go chole Getting your Trinity Audio player ready... পথ দিয়ে কে যায় গো চলে ডাক দিয়ে সে যায়।আমার ঘরে থাকাই দায়।পথের হাওয়ায় কী সুর বাজে,বাজে আমার বুকের মাঝে বাজে বেদনায়।আমার ঘরে থাকাই দায়।পূর্ণিমাতে সাগর হতে ছুটে এল বান,আমার লাগল প্রাণে টান। আপন মনে মেলে আঁখি আর কেন বা পড়ে থাকি কিসের ভাবনায়? আমার ঘরে থাকাই দায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 110