পথে পথেই বাসা বাঁধি | pothe pothei basa badhi Getting your Trinity Audio player ready... পথে পথেই বাসা বাঁধি,মনে ভাবি পথ ফুরালো–কোন্ অনাদি কালের আশাহেথায় বুঝি সব পুরালো।কখন দেখি আঁধার ছুটেস্বপ্ন আবার যায় যে টুটে,পূর্বদিকের তোরণ খুলেনাম ডেকে যায় প্রভাত-আলো।আবার কবে নবীন ফুলেভরে নূতন দিনের সাজি,পথের ধারে তরুমূলেপ্রভাতী সুর ওঠে বাজি।কেমন করে নূতন সাথিজোটে আবার রাতারাতি,দেখি রথের চূড়ার ‘পরেনূতন ধ্বজা কে উড়ালো।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 111