পথিক আমি | pothik ami Getting your Trinity Audio player ready... পথিক আমি।পথ চলতে চলতে দেখেছিপুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি-নিঃস্ব।দেখেছি দর্পোদ্ধত প্রতাপেরঅবমানিত ভগ্নশেষ,তার বিজয় নিশানবজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতোগেছে উড়ে;বিরাট অহংকারহয়েছে সাষ্টাঙ্গে ধুলায় প্রণত,সেই ধুলার ‘পরে সন্ধ্যাবেলায়ভিক্ষুক তার জীর্ণ কাঁথা মেলে বসে,পথিকের শ্রান্ত পদসেই ধুলায় ফেলে চিহ্ন,–অসংখ্যের নিত্য পদপাতেসে চিহ্ন যায় লুপ্ত হয়ে।দেখেছি সুদূর যুগান্তরবালুর স্তরে প্রচ্ছন্ন,যেন হঠাৎ ঝঞ্ঝার ঝাপটা লেগেকোন্ মহাতরীহঠাৎ ডুবল ধূসর সমুদ্রতলে,সকল আশা নিয়ে, গান নিয়ে, স্মৃতি নিয়ে।এই অনিত্যের মাঝখান দিয়ে চলতে চলতেঅনুভব করি আমার হৃৎস্পন্দনেঅসীমের স্তব্ধতা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 98