নির্জন শয়ন-মাঝে কালি রাত্রিবেলা | nirjan shayan maajhe kaali raatribelaa Getting your Trinity Audio player ready... নির্জন শয়ন-মাঝে কালি রাত্রিবেলাভাবিতেছিলাম আমি বসিয়া একেলাগতজীবনের কত কথা; হেন ক্ষণেশুনিলাম তুমি কহিতেছ মোর মনে–“ওরে মত্ত ওরে মুগ্ধ, ওরে আত্মভোলা,রেখেছিলি আপনার সব দ্বার খোলা;চঞ্চল এ সংসারের যত ছায়ালোক,যত ভুল, যত ধূলি, যত দুঃখশোক,যত ভালোমন্দ, যত গীতগন্ধ লয়েবিশ্ব পশেছিল তোর অবাধ আলয়ে।সেই সাথে তোর মুক্ত বাতায়নে আমিঅজ্ঞাতে অসংখ্য বার এসেছিনু নামি।দ্বার রুধি জপিতিস মোর নামকোন্ পথ দিয়ে তোর চিত্তে পশিতাম!’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 97