বাগানে অদ্ভুত গন্ধ, এসো ফিরি আমরা দু’জনে। হাতের শৃঙ্খল ভাঙো, পায়ে পড়ে কাঁপুক ভ্রমর যা-কিছু ধূলার ভার, মানসিক ভাষায় পুরানো তাকে রেখে ফিরে যাই দুজনে দু-পথে মনে মনে।
বয়স অনেক হলো নিরবধি তোমার দুয়ার… অনুকূল চন্দ্রালোক স্বপ্নে-স্বপ্নে নিয়ে যায় কোথা। নাতি-উষ্ণ কামনার রশ্মি তার লাক্ষারসে আর ভ’রো না, কুড়াও হাতে সামুদ্রিক আঁচলের সীমা।