নিমন্ত্রণ | nimontron Getting your Trinity Audio player ready... প্রজাপতি যাঁদের সাথে পাতিয়ে আছেন সখ্য,আর যাঁরা সব প্রজাপতির ভবিষ্যতের লক্ষ্য,উদরায়ণ উদার ক্ষেত্রে মিলুন উভয় পক্ষ,রসনাতে রসিয়ে উঠুক নানারসের ভক্ষ্য।সত্যযুগে দেবদেবীদের ডেকেছিলেন দক্ষঅনাহূত পড়ল এসে মেলাই যক্ষ রক্ষ,আমরা সে ভুল করব না তো, মোদের অন্নকক্ষদুই পক্ষেই অপক্ষপাত দেবে ক্ষুধার মোক্ষ।আজো যাঁরা বাঁধন-ছাড়া ফুলিয়ে বেড়ান বক্ষবিদায়কালে দেব তাঁদের আশিস লক্ষ লক্ষ–“তাদের ভাগ্যে অবিলম্বে জুটুন কারাধ্যক্ষ।”এর পরে আর মিল মেলে না য র ল ব হ ক্ষ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 99