নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে | nityo tomar je phul phote phulbone Getting your Trinity Audio player ready... নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনেতারি মধু কেন মন-মধুপে খাওয়াও না। নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণেতোমার ভৃত্যেরে সেই সভায় কেন গাওয়াও না। বিশ্বকমল ফুটে চরণচুম্বনেসে যে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে, আমার চিত্ত-কমলটিরে সেই রসেকেন তোমার পানে নিত্য-চাওয়া চাওয়াও না। আকাশে ধায় রবি-তারা-ইন্দুতে,তোমার বিরামহারা নদীরা ধায় সিন্ধুতে, তেমনি করে সুধাসাগরসন্ধানেআমার জীবনধারা নিত্য কেন ধাওয়াও না। পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ,তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ; তেমনি করে আমার হৃদয়ভিক্ষুরেকেন দ্বারে তোমার নিত্য প্রসাদ পাওয়াও না। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 90