নাম্নী – নন্দিনী | namni nandini Getting your Trinity Audio player ready... প্রথম সৃষ্টির ছন্দখানিঅঙ্গে তার নক্ষত্রের নৃত্য দিল আনি। বর্ষা-অন্তে ইন্দ্রধনু মর্তে নিল তনু।দিগ্বধূর মায়াবী অঙ্গুলিচঞ্চল চিন্তায় তার বুলায়েছে বর্ণ-আঁকা তুলি।সরল তাহার হাসি, সুকুমার মুঠি যেন শুভ্র কমলকলিকা; আঁখিদুটিযেন কালো আলোকের সচকিত শিখা।অবসাদবন্ধভাঙা মুক্তির সে ছবি, সে আনিয়া দেয় চিত্তে কলনৃত্যেদুস্তর-প্রস্তর-ঠেলা ফেনোচ্ছল আনন্দজাহ্নবী।বীণার তন্ত্রের মতো গতি তার সংগীতস্পন্দিনী– নাম কি নন্দিনী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 99