ARTPOET.IN

নাই বা ডাক রইব তোমার দ্বারে | nai ba dako roibo tomar dware

Getting your Trinity Audio player ready...

নাই বা ডাক, রইব তোমার দ্বারে;

মুখ ফিরালে ফিরব না এইবারে।

                  বসব তোমার পথের ধুলার ‘পরে

                  এড়িয়ে আমায় চলবে কেমন করে?

         তোমার তরে যে জন গাঁথে মালা

                            গানের কুসুম জুগিয়ে দেব তারে।

রইব তোমার ফসল-খেতের কাছে

যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।

জেগে রব গভীর উপবাসে

         অন্ন তোমার আপনি যেথায় আসে।

যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল

               বসে রব সেথায় অন্ধকারে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top