ARTPOET.IN

নম্রতা | nomrota

Getting your Trinity Audio player ready...

কহিল কঞ্চির বেড়া, ওগো পিতামহ

বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ?

আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল,

তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।

বাঁশ কহে, ভেদ তাই ছোটোতে বড়োতে,

নত নই, ছোটো নাহি হই কোনোমতে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top