নদী-তীরে প্রাচীন দ্বাদশ শিব-মন্দির | Nadi Tire Prachin Dwadosh Shib Mondir Getting your Trinity Audio player ready... এ মন্দির-বৃন্দ হেথা কে নির্ম্মিল কবে?কোন্ জন?কোন্ কালে?জিজ্ঞাসিব কারে?কহ মোরে কহ তুমি কল কল রবে,ভুলে যদি,কল্লোলিনি,না থাক লো তারে।এ দেউল-বর্গ গাঁথি উৎসর্গিল যবেসে জন,ভাবিল কি সে,মাতি অহঙ্কারে,থাকিবে এ কীর্ত্তি তার চিরদিন ভবে,দীপরূপে আলো করি বিস্মৃতি-আঁধারে?বৃথা ভাব,প্রবাহিণি,দেখ ভাবি মনে।কি আছে লো চিরস্থায়ী এ ভবমণ্ডলে?গুঁড়া হয়ে উড়ি যায় কালের ফীড়নেপাথর;হুতাশে তার কি ধাতু না গলে?—কোথা সে?কোথা বা নাম?ধন?লো ললনে?হায়,গত,যথা বিম্ব তব চল জলে!-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 132