দ্বার খোলা ছিল মনে | dwar khola chhilo mone Getting your Trinity Audio player ready... দ্বার খোলা ছিল মনে, অসর্তকে সেথা অকস্মাৎলেগেছিল কী লাগিয়া কোথা হতে দুঃখের আঘাত;সে লজ্জায় খুলে গেল মর্মতলে প্রচ্ছন্ন যে বলজীবনের নিহিত সম্বল।ঊর্ধ্ব হতে জয়ধ্বনিঅন্তরে দিগন্তপথে নামিল তখনি,আনন্দের বিচ্ছুরিত আলোমুহূর্তে আঁধার-মেঘ দীর্ণ করি হৃদয়ে ছড়ালো।ক্ষুদ্র কোটরের অসম্মানলুপ্ত হল, নিখিলের আসনে দেখিনু নিজ স্থান,আনন্দে আনন্দময়চিত্ত মোর করি নিল জয়,উৎসবের পথচিনে নিল মুক্তিক্ষেত্রে সগৌরবে আপন জগৎ।দুঃখ-হানা গ্লানি যত আছে,ছায়া সে, মিলালো তার কাছে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 113