দুষ্টু | dushtu Getting your Trinity Audio player ready... তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই।মিত্তিরদের কালু নিলু ভারি ঠাণ্ডা ক-ভাই!যতীশ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো,তুমি বল ওরাই কেমন ঘর করে রয় আলো।মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ–গেটে তাদের কুকুর বাঁধা কর্তেছে ঘেউ ঘেউ।পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই,তোমার কাছে আমিই দুষ্টু ভালো যে আর সবাই।তোমার কথা আমি যেন শুনি নে কক্খনোই,জামাকাপড় যেন আমার সাফ থাকে না কোনোই!খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে,দুষ্টুপনা আরো আছে অমনি কত কী যে!বাবা আমার চেয়ে ভালো? সত্যি বলো তুমি,তোমার কাছে করেন নি কি একটুও দুষ্টুমি?যা বল সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন নাকো?খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাক?– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 228