দুঃখসম্পদ | dukkhosompod Getting your Trinity Audio player ready... দুঃখ, তব যন্ত্রণায় যে দুর্দিনে চিত্ত উঠে ভরি দেহে মনে চতুর্দিকে তোমার প্রহরীরোধ করে বাহিরের সান্ত্বনার দ্বার, সেইক্ষণে প্রাণ আপনারনিগূঢ় ভাণ্ডার হতে গভীর সান্ত্বনাবাহির করিয়া আনে; অমৃতের কণা গলে আসে অশ্রুজলে;সে আনন্দ দেখা দেয় অন্তরের তলে যে আপন পরিপূর্ণতায়আপন করিয়া লয় দুঃখবেদনায়। তখন সে মহা-অন্ধকারেঅনির্বাণ আলোকের পাই দেখা অন্তরমাঝারে। তখন বুঝিতে পারি আপনার মাঝেআপন অমরাবতী চিরদিন গোপনে বিরাজে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 139