দিদিমণি অফুরান সান্ত্বনার খনি | didimoni ophuran swantonar dhwoni Getting your Trinity Audio player ready... দিদিমণি–অফুরান সান্ত্বনার খনি।কোনো ক্লান্তি কোনো ক্লেশমুখে চিহ্ন দেয় নাই লেশ।কোনো ভয় কোনো ঘৃণা কোনো কাজে কিছুমাত্র গ্লানিসেবার মাধুর্যে ছায়া নাহি দেয় আনি।এ অখণ্ড প্রসন্নতা ঘিরে তারে রয়েছে উজ্জ্বলি,রচিতেছে শান্তির মণ্ডলী;ক্ষিপ্র হস্তক্ষেপেচারি দিকে স্বস্তি দেয় ব্যেপে;আশ্বাসের বাণী সুমধুরআবসাদ করি দেয় দূর।এ স্নেহমাধুর্যধারাঅক্ষম রোগীরে ঘিরে আপনার রচিছে কিনারা;অবিরাম পরশ চিন্তারবিচিত্র ফসলে যেন উর্বর করিছে দিন তার।এ মাধুর্য করিতে সার্থকএতখানি নির্বলের ছিল আবশ্যক।অবাক হইয়া তারে দেখি,রোগীর দেহের মাঝে অনন্ত শিশুরে দেখেছে কি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 144