তুমি যে চেয়ে আছ আকাশ ভরে | tumi je cheye achho akash bhore Getting your Trinity Audio player ready... তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রেনিশিদিন অনিমেষে দেখছ মোরে।আমি চোখ এই আলোকে মেলব যবেতোমার ওই চেয়ে-দেখা সফল হবে, এ আকাশ দিন গুনিছে তারি তরে। ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি,আমার এই একটি কুঁড়ি রইলে বাকি।সেদিনে ধন্য হবে তারার মালা,তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা; আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 141