ARTPOET.IN

তুমি বাঁধছ নূতন বাসা | tumi badhchho nuton basa

Getting your Trinity Audio player ready...

তুমি বাঁধছ নূতন বাসা,

     আমার ভাঙছে ভিত।

তুমি খুঁজছ লড়াই,আমার

     মিটেছে হার-জিত।

তুমি বাঁধছ সেতারে তার,

     থামছি সমে এসে–

চক্ররেখা পূর্ণ হল

     আরম্ভে আর শেষে।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top