তব চরণের আশা ওগো মহারাজ | tobo choroner asha ogo moharaj Getting your Trinity Audio player ready... তব চরণের আশা, ওগো মহারাজ,ছাড়ি নাই। এত যে হীনতা, এত লাজ,তবু ছাড়ি নাই আশা। তোমার বিধানকেমনে কী ইন্দ্রজাল করে যে নির্মাণসংগোপনে সবার নয়ন-অন্তরালেকেহ নাহি জানে। তোমার নির্দিষ্ট কালেমুহূর্তেই অসম্ভব আসে কোথা হতেআপনারে ব্যক্ত করি আপন আলোতেচিরপ্রতীক্ষিত চিরসম্ভবের বেশে।আছ তুমি অন্তর্যামী এ লজ্জিত দেশে–সবার অজ্ঞাতসারে হৃদয়ে হৃদয়েগৃহে গৃহে রাত্রিদিন জাগরূক হয়েতোমার নিগূঢ় শক্তি করিতেছে কাজ।আমি ছাড়ি নাই আশা, ওগো মহারাজ!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 157