তখন করি নি নাথ কোনো আয়োজন | takhan kari ni naath kono aayojan Getting your Trinity Audio player ready... তখন করি নি, নাথ, কোনো আয়োজন;বিশ্বের সবার সাথে, হে বিশ্বরাজন,অজ্ঞাতে আসিতে হাসি আমার অন্তরেকত শুভদিনে; কত মুহূর্তের ‘পরেঅসীমের চিহ্ন লিখে গেছ! লই তুলিতোমার স্বাক্ষর-আঁকা সেই ক্ষণগুলি–দেখি তারা স্মৃতি-মাঝে আছিল ছড়ায়েকত-না ধূলির সাথে,আছিল জড়ায়েক্ষণিকের কত তুচ্ছ সুখদুঃখ ঘিরে!হে নাথ, অবজ্ঞা করি যাও নাই ফিরেআমার সে ধুলাস্তূপ খেলাঘর দেখে!খেলা-মাঝে শুনিতে পেয়েছি থেকে থেকেযে চরণধ্বনি–আজ শুনি তাই বাজেজগৎসংগীত-সাথে চন্দ্রসূর্য-মাঝে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 93