জানি গো দিন যাবে | jani go din jabe Getting your Trinity Audio player ready... জানি গো দিন যাবে। এ দিন যাবে।একদা কোন্ বেলাশেষেমলিন রবি করুণ হেসেশেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে।পথের ধারে বাজবে বেণু,নাদীর কূলে চরবে ধেনু,আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবুও দিন যাবে এ দিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি। যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশপানে নয়ন তুলে শ্যামল বসুমতী? কেন নিশার নীরবতাশুনিয়েছিল তারার কথা,পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি? তোমার কাছে আমার এই মিনতি। সাঙ্গ যবে হবে ধরার পালাযেন আমার গানের শেষেথামতে পারি সমে এসে,ছয়টি ঋতুর ফুলে ফুলে ভরতে পারি ডালা।এই জীবনের আলোকেতেপারি তোমায় দেখে যেতে,পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা সাঙ্গ যবে হবে ধরার পালা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92