জাগো রে জাগো রে চিত্ত | jago re jago re chitto Getting your Trinity Audio player ready... জাগো রে জাগো রে চিত্ত জাগো রে,জোয়ার এসেছে অশ্রু-সাগরে। কূল তার নাহি জানে, বাঁধ আর নাহি মানে,তাহারি গর্জনগানে জাগো রে।তরী তোর নাচে অশ্রু-সাগরে।আজি এ ঊষার পুণ্য লগনেউঠেছে নবীন সূর্য গগনে। দিশাহারা বাতাসেই বাজে মহামন্ত্র সেই।অজানা যাত্রার এই লগনেদিক হতে দিগন্তের গগনে।জানি না উদার শুভ্র আকাশেকী জাগে অরুণদীপ্ত আভাসে। জানি না কিসের লাগি অতল উঠেছে জাগি,বাহু তোলে কারে মাগি আকাশে–পাগল কাহার দীপ্ত আভাসে।শূন্য মরুময় সিন্ধু-বেলাতেবন্যা মাতিয়াছে রুদ্র খেলাতে। হেথায় জাগ্রত দিন বিহঙ্গের গীতহীন,শূন্য এ বালুকালীন বেলাতে,এই ফেন তরঙ্গের খেলাতে।দুলে রে দুলে রে অশ্রু দুলে রেআঘাত করিয়া বক্ষ-কূলে রে। সম্মুখে অনন্ত লোক, যেতে হবে যেথা হোক–অকূল আকুল শোক দুলে রে,ধায় কোন্ দূর স্বর্ণ-কূলে রে।আঁকড়ি থেকো না অন্ধ ধরণী,খুলে দে খুলে দে বন্ধ তরণী।অশান্ত পালের ‘পরেবায়ু লাগে হাহা ক’রেদূরে তোর থাক্ পড়ে ধরণী।আর না রাখিস রুদ্ধ তরণী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 86