ARTPOET.IN

  জমল সতেরো টাকা | jomlo sotero taka

Getting your Trinity Audio player ready...

   জমল সতেরো টাকা;

            সুদে টাকা খেলাবার

       শখ গেল, নবু তাই

            গেল চলি ম্যালাবার।  

       ভাবনা বাড়ায় তার

            মুনফার মাত্রা,

পাঁচ মেয়ে বিয়ে ক’রে

     বাঁচল এ যাত্রা।

কাজ দিল কন্যারা

     ঠেলাগাড়ি ঠেলাবার,

রোদ্‌দুরে ভার্যার

     ভিজে চুল এলাবার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top