জগদীশচন্দ্র বসু | jogodishchondro basu Getting your Trinity Audio player ready... বিজ্ঞানলক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে দূর সিন্ধুতীরেহে বন্ধু, গিয়েছ তুমি; জয়মাল্যখানি সেথা হতে আনিদীনহীনা জননীর লজ্জানত শিরে পরাইছ ধীরে। বিদেশের মহোজ্জ্বল-মহিমা-মণ্ডিত পণ্ডিতসভায়বহু সাধুবাদধ্বনি নানা কণ্ঠরবে শুনেছ গৌরবে।সে ধ্বনি গম্ভীরমন্দ্রে ছায় চারি ধার হয়ে সিন্ধু পার। আজি মাতা পাঠাইছে–অশ্রুসিক্ত বাণী আশীর্বাদখানিজগৎ-সভার কাছে অখ্যাত অজ্ঞাত কবিকণ্ঠে ভ্রাতঃ।সে বাণী পশিবে শুধু তোমারি অন্তরে ক্ষীণ মাতৃস্বরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 67