ছায়া পথ | Chhaya Poth Getting your Trinity Audio player ready... কহ মোরে, শশিপ্রিয়ে, কহ, কৃপা করি,কার হেতু নিত্য তুমি সাজাও গগনে,এ পথ,—উজ্জ্বল কোটি মণির কিরণে ?এ সুপথ দিয়া কি গো ইন্দ্রাণী সুন্দরীআনন্দে ভেটিতে যান নন্দন-সদনেমহেন্দ্রে, সঙ্গেতে শত বরাঙ্গী অপ্সরী,মলিনি ক্ষণেক কাল চারু তারা-গণে—সৌন্দর্য্যে ?—এ কথা দাসে কহ, বিভাবরি !রাণী তুমি ; নীচ আমি ; তেঁই ভয় করে,অনুচিত বিবেচনা পার করিবারেআলাপ আমার সাথে ; পবন-কিঙ্করে,—ফুল-কুল সহ কথা কহ দিয়া যারে,দেও কয়ে ; কহিবে সে কানে, মৃদুস্বরে,যা কিছু ইচ্ছহ, দেবি, কহিতে আমারে !-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 115