চৈত্রদিনের গান | Choitrodiner Gan Getting your Trinity Audio player ready... চৈতীরাতের হঠাৎ হাওয়াআমায় ডেকে বলে,“বনানী আজ সজীব হ’লনতুন ফুলে ফলে৷এখনও কি ঘুম-বিভোর?পাতায় পাতায় জানায় দোলবসন্তেরই হাওয়া৷তোমার নবীন প্রাণে প্রাণে,কে সে আলোর জোয়ার আনে?নিরুদ্দেশের পানে আজি তোমার তরী বাওয়া;তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া৷ওঠ্ রে আজি জাগরে জাগসন্ধ্যাকাশে উড়ায় ফাগঘুমের দেশের সুপ্তহীনা মেয়ে৷তোমার সোনার রথে চ’ড়েমুক্তি-পথের লাগাম ধ’রেভবিষ্যতের পানে চল আলোর গান গেয়ে৷রক্তস্রোতে তোমার দিন,চলেছে ভেসে সীমানাহীন৷তারে তুমি মহান্ ক’রে তোল,তোমার পিছে মৃত্যুমাখা দিনগুলি ভোল॥”-সুকান্ত ভট্টাচার্য Post Views: 175