চিত্ত যেথা ভয়শূন্য | chitto jetha bhoyshunyo Getting your Trinity Audio player ready... চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীরআপন প্রাঙ্গণতলে দিবসশর্বরীবসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতেউচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতেদেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়অজস্র সহস্রবিধ চরিতার্থতায়–যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশিবিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথাতুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা–নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ,ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 100