গৌড়ী রীতি | gouri riti Getting your Trinity Audio player ready... নাহি চাহিতেই ঘোড়া দেয় যেই, ফুঁকে দেয় ঝুলি থলি,লোকে তার ‘পরে মহারাগ করে হাতি দেয় নাই বলি।বহু সাধনায় যার কাছে পায় কালো বিড়ালের ছানা,লোকে তারে বলে নয়নের জলে, “দাতা বটে ষোলো-আনা।”বিপুল ভোজনে মনের ওজনে ছটাক যদি বা কমেসেই ছটাকের চাঁটিতে ঢাকের গালাগালি-বোল জমে।দেনার হিসাবে ফাঁকিই মিশাবে, খুঁজিয়া না পাবে চাবি–পাওনা-যাচাই কঠিন বাছাই, শেষ নাহি তার দাবি।রুদ্ধ দুয়ার বহুমান তার দ্বারীর প্রসাদে খোলে।মুক্ত ঘরের মহা আদরের মূল্য সবাই ভোলে।সামনে আসিয়া নম্র হাসিয়া স্তবের রবের দৌড়,পিছনে গোপন নিন্দারোপণ– ধন্য ধন্য গৌড়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 93