খুশি হ তুই আপন মনে | khushi ho tui apon mone Getting your Trinity Audio player ready... খুশি হ তুই আপন মনে।রিক্ত হাতে চল্-না রাতে নিরুদ্দেশের অন্বেষণে। চাস নে কিছু, কোস নে কিছু, করিস নে তোর মাথা নিচু, আছে রে তোর হৃদয় ভরা শূন্য ঝুলির অলখ ধনে। নাচুক-না ওই আঁধার আলো–তুলুক-না ঢেউ দিবানিশি চার দিকে তোর মন্দ ভালো। তোর তরী তুই দে খুলে দে, গান গেয়ে তুই পাল তুলে দে– অকূল-পানে ভাসবি রে তুই, হাসবি রে তুই অকারণে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 98