কেন তোমরা আমায় ডাক | keno tomra amay dako Getting your Trinity Audio player ready... কেন তোমরা আমায় ডাক, আমার মন না মানে। পাই নে সময় গানে গানে। পথ আমারে শুধায় লোকে, পথ কি আমার পড়ে চোখে, চলি যে কোন্ দিকের পানে গানে গানে। দাও না ছুটি, ধর ত্রুটি, নিই নে কানে মন ভেসে যায় গানে গানে। আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা, সকল দিকেই আমায় টানে গানে গানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 94