কুরুক্ষেত্রে | Kurukshetre Getting your Trinity Audio player ready... যথা দাবানল বেড়ে অনল-প্রাচীরেসিংহ-বৎসে । সপ্ত রথী বেড়িলা তেমতিকুমারে । অনল-কণা-রূপে শর, শিরেপড়ে পুঞ্জে পুঞ্জে পুড়ি, অনিবার-গতি!সে কাল অনল-তেজে, সে বনে যেমতিরোষে, ভয়ে সিংহ-শিশু গরজে অস্থিরে,গরজিলা মহাবাহু চারি দিকে ফিরেরোষে, ভয়ে। ধরি ঘন ধূমের মূরতি,উড়িল চৌদিকে ধুলা, পদ-আস্ফালনেঅশ্বের । নিশ্বাস ছাড়ি আর্জ্জুনি বিষাদে,ছাড়িলা জীবন-আশা তরুণ যৌবনে।আঁধারি চৌদিক যথা রাহু গ্রাসে চাঁদেগ্রাসিলা বীরেশে যম । অস্তের শয়নেনিদ্রা গেলা অভিমন্যু অন্যায় বিবাদে।-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 110