পাহাড়, আকাশ, জল অনন্ত প্রান্তরঃ সৃজনের কী ভীষণ উৎস থেকে জেগে কেমন নীরব হয়ে রয়েছে আবেগ; যেন বজ্রবাতাসের ঝড় ছবির ভিতরে স্থির- ছবির ভিতরে আরো স্থির।
কোথাও উজ্জ্বল সূর্য আসে; জ্যোতিষ্কেরা জ্ব’লে ওঠে সপ্রতিভ রাতে আদি ধাতু অনাদির ধাতুর আঘাতে নারীশিক্ষা হত যদি পুরুষের পাশেঃ আকাশ প্রান্তর নীল পাহাড়ের মত নক্ষত্র সূর্যের মত বিশ্ব-অন্তর্লীন উজ্জ্বল শান্তির মত আমাদের রাত্রি আর দিন হবে নাকি ব্রহ্মান্ডের লীন কারুকার্যে পরিণত।