কাক ও শৃগালী | Kak O Shrigali Getting your Trinity Audio player ready... একটি সন্দেশ চুরি করি,উড়িয়া বসিলা বৃক্ষোপরি, কাক, হৃষ্ট-মনে; সুখাদ্যের বাস পেয়ে, আইল শৃগালী ধেয়ে,দেখি কাকে কহে দুষ্টা মধুর বচনে;— “অপরূপ রূপ তব, মরি! তুমি কি গো ব্রজের শ্রীহরি,—গোপিনীর মনোবাঞ্ছা?—কহ গুণমণি! হে নব নীরদ-কান্তি, ঘুচাও দাসীর ভ্রান্তি,যুড়াও এ কান দুটি করি বেণু-ধ্বনি! পুণ্যবতী গোপ-বধূ অতি। তেঁই তারে দিলা বিধি, তব সম রূপ-নিধি,—মোহ হে মদনে তুমি; কি ছার যুবতী?গাও গীত, গাও, সখে করি এ মিনতি! কুড়াইয়া কুসুম-রতনে, গাঁথি মালা সুচারু গাঁথনে,-মাইকেল মধুসূদন দত্ত Post Views: 124