কত লক্ষ বরষের তপস্যার ফলে | koto lokkho borosher toposyar phole Getting your Trinity Audio player ready... কত লক্ষ বরষের তপস্যার ফলে ধরণীর তলে ফুটিয়াছে আজি এ মাধবী। এ আনন্দচ্ছবিযুগে যুগে ঢাকা ছিল অলক্ষ্যের বক্ষের আঁচলে। সেইমতো আমার স্বপনে কোনো দূর যুগান্তরে বসন্তকাননে কোনো এক কোণে একবেলাকার মুখে একটুকু হাসি উঠিবে বিকাশি– এই আশা গভীর গোপনে আছে মোর মনে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 100