কত-না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়ে | kata naa tushharpunja aachhe supta haye Getting your Trinity Audio player ready... কত-না তুষারপুঞ্জ আছে সুপ্ত হয়েঅগ্রভেদী হিমাদ্রির সুদূর আলয়েপাষাণপ্রাচীর-মাঝে। হে সিন্ধু মহান,তুমি তো তাদের কারে কর না আহ্বানআপন অতল হতে। আপনার মাঝেআছে তারা অবরুদ্ধ, কানে নাহি বাজেবিশ্বের সংগীত।প্রভাতের রৌদ্রকরেযে তুষার বয়ে যায়, নদী হয়ে ঝরে,বন্ধ টুটি ছুটি চলে,হে সিন্ধু মহান,সেও তো শোনে নি কভু তোমার আহ্বান।সে সুদূর গঙ্গোত্রীর শিখরচূড়ায়তোমার গম্ভীর গান কে শুনিতে পায়!আপন স্রোতের বেগে কী গভীর টানেতোমারে সে খুঁজে পায় সেই তাহা জানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 126