ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ | Ramjaner Gojol Getting your Trinity Audio player ready... ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহদে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহেযে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসীসেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ। তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারাসেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।-কাজী নজরুল ইসলাম Post Views: 158